NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কেইনের পর হালান্ডের রেকর্ড, লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ম্যান সিটির


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫৫ পিএম

কেইনের পর হালান্ডের রেকর্ড, লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ম্যান সিটির

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে ২-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে ফিরেছিল ব্রেন্টফোর্ড। এবারো তেমন কিছুরই স্বপ্ন ছিল দলটির। জিতে ফিরতে না পারলেও অন্তত ম্যানসিটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনার পরিকল্পনায় এগোচ্ছিল ব্রেন্টফোর্ড। কিন্তু তা হতে দেননি আর্লিং হালান্ড।

৭১ মিনিটে করা তাঁর গোলে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। তাতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে স্রেফ এক।

 

ইতিহাদে অবশ্য দাপট ছিল ম্যানচেস্টার সিটিরই। কিন্তু আক্রমণে রণকৌশল সাজিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফরোয়ার্ডরা।

অবশেষে ৭১ মিনিটে স্বস্তি ফেরান হালান্ড। প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে বল পায়ে দ্রুত এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন হালান্ড। এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট সিটির। আছে দুইয়ে।
৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ৫৫ পয়েন্টে তিনে আর্সেনাল।

 

এই গোলের মধ্য দিয়ে নতুন কীর্তি ছুঁয়েছেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে যেসব প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছেন তার সব প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়লেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। ২১টি ক্লাবের বিপক্ষেই পেলেন জালের দেখা। এই তালিকায় সবার উপরে বায়ার্ন মিউনিখে খেলা হ্যারি কেইন।

সাবেক টটেনহাম তারকা ৩২ দলের বিপক্ষে খেলে সবার বিপক্ষেই করেছেন গোল। 

 

চলতি লিগে হালান্ডের গোল হল ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২২টি। গতবারের মতো এবার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়েই আছেন তিনি।