NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

একাধিক দেশে নিষিদ্ধ হলো করণের নতুন ‘সিরিজ’


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:২০ পিএম

একাধিক দেশে নিষিদ্ধ হলো করণের নতুন ‘সিরিজ’

ভালোবাসা দিবস উপলক্ষে বাস্তব জীবনের ছয়টি সত্যিকারের প্রেমের গল্পকে সিরিজ আকারে নিয়ে এসেছেন নির্মাতা করণ জোহর। ‘লাভ স্টোরিয়া’ শিরোনামের সিরিজটির ট্রেলার মুক্তির পর থেকেই এটি ঘিরে ছিল বেশ উন্মাদনা। তবে করণের প্রযোজনায় নির্মিত হওয়া সিরিজটি মুক্তি পেতে না পেতেই নিষিদ্ধ হয়ে গেল একাধিক দেশে। এই সিরিজের ষষ্ঠ পর্বকে ব্যান করে দিয়েছে একাধিক দেশ।

 

ভারতীয় বিনোদন মাধ্যম পিংকভিলার প্রতিবেদন অনুসারে, ডকুমেন্টারি এই সিরিজের ষষ্ঠ পর্বটি একাধিক দেশে ব্যান করে দেওয়া হয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিসর ও ইউএই। নিষিদ্ধ হওয়া ষষ্ঠ পর্বে দেখানো হয়েছে কলকাতার বাসিন্দা তিস্তা ও দীপনের গল্প, যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন। এই পর্বের নাম ‘লাভ বিয়ন্ড লেবেলস’।

তাঁদের প্রেমের শুরুটা হয় যখন তাঁরা লিঙ্গ পরিবর্তন করতে যান, একটার পর একটা সার্জারি করছেন সেই সময়। মূলত যৌনতার এই প্রেক্ষাপটের কারণেই সৌদিসহ একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সিরিজটির ষষ্ঠ পর্ব ব্যান করে দেওয়া হয়েছে।

 

করণ জোহর প্রযোজিত লাভ স্টোরিয়ার ছয়টি আলাদা আলাদা গল্প পরিচালনা করেছেন অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি কানহা, হার্দিক মেহেতা, সাজিয়া ইকবাল ও বিবেক সোনি। এই ছয়জন পরিচালক ছয়টি বাস্তব জীবনের জুটির গল্পকে তুলে ধরেছেন।

 

‘লাভ স্টোরিয়া’ ছাড়াও সম্প্রতি করণ জোহর আরো একটি সিরিজের প্রযোজনা করছেন। যেখানে মূল ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমি, মৌনি রায়, মহিমা মাকওয়ানা ও শ্রিয়া শরণের মতো তারকাদের। এ ছাড়াও আগামীতে করণ জোহর প্রযোজিত একাধিক চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে। এর মধ্যে আছে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ভিকি কৌশলের মেরে ‘মেহবুব মেরে সানাম’।

এ ছাড়াও সালমান খানের সঙ্গে ‘দ্য বুল’ রয়েছে আলোচনায়।