NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

এবার রাম চরণের সঙ্গে জাহ্নবী!


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

এবার রাম চরণের সঙ্গে জাহ্নবী!

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেধে আসন্ন ‘দেভারা’ সিনেমার মধ্য দিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুরের। সিনেমা মুক্তির আগেই  দ্বিতীয় তেলুগু সিনেমাতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেত্রী। জুনিয়র এনটিআরের পর এবার রাম চরণের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা ও পরিচালক বনি কাপুর।

 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বনি শেয়ার করেছেন, ‘আমার মেয়ে ইতিমধ্যেই জুনিয়র এনটিআরের সাথে একটি চলচ্চিত্রের (দেভারা) জন্য শুট করেছে। সে শুটিং সেটে কাটানো প্রতিটি দিনকে উপভোগ করে। শিগগির জাহ্নবী রাম চরণের সাথেও একটি চলচ্চিত্র শুরু করবেন বলেও জানান নির্মাতা বনি।’

চলচ্চিত্র নির্মাতা আরও যোগ করেন, ‘তিনি প্রচুর তেলুগু চলচ্চিত্র দেখেছেন এবং সেই ইন্ডাস্ট্রিতে এবার জাহ্নবী যুক্ত হতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন।

তিনি জানান, আশা করছি জাহ্নবী আরো ছবিতে কাজ করবে এবং আরও কাজ পাবেন। এছাড়া তিনি জানান, শিগগির সুরিয়ার সঙ্গেও অভিনয় করবেন বলেন তিনি।’

 

যদিও রাম চরণের প্রজেক্টের নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা করেননি। তবে তাদের ভক্ত-অনুরাগীরা বনি কাপুরের এই ঘোষণা জেনে আনন্দিত যে জাহ্নবী অন্য তেলুগু সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করবেন।