NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম : রাশ্মিকা


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫৮ পিএম

আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম : রাশ্মিকা

মৃত্যুর মুখ থেকে ফিরলেন ‘অ্যানিমেল’ তারকা রাশ্মিকা মান্দানা! মাঝ আকাশে অভিনেত্রীর বিমানে হয়েছিল গোলযোগ। রাশ্মিকা নিজেই জানালেন এই চাঞ্চল্যকর খবর। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশ্মিকা। একটিতে তাঁর সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা যাচ্ছে।

হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই নায়িকা। এই ছবির নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুজনের পা সামনের সিটে ঠেকানো। বোঝা যাচ্ছে, সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তাঁরা। এমন ছবিতেই রাশ্মিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।

 

1
রাশ্মিকার ইনস্টাগ্রাম পোস্ট থেকে

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশ্মিকা। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র তাদের বিমান ছেড়ে গিয়েছিল। আচমকা ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়।

গোটা এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা। কিন্তু নিরাপদে বিমানবন্দরে ফিরেই বোধ হয় হাসি ছড়িয়ে যায় রাশ্মিকা-শ্রদ্ধার মুখে।

 

যে সংস্থার বিমানে রাশ্মিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন, সেই সংস্থার মুখপাত্র জানান, বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে সেই সময় যাত্রীদের জন্য অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করা হয়। তাঁদের রিফ্রেশমেন্টও দেওয়া হয়। আর সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

 

রাশ্মিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেল চলচ্চিত্রে। সিনেমাটি ব্যাপক হিট হওয়ায় বর্তমানে তুমুল আলোচনায় রয়েছেন অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-তে। সিনেমাটি ঘিরে ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে দর্শকমনে।