NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ডাকেটের সেঞ্চুরিতে ভারকে চাপে রেখেছে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১৩ এএম

ডাকেটের সেঞ্চুরিতে ভারকে চাপে রেখেছে ইংল্যান্ড

৫ উইকেটে ৩২৬ রানে দ্বিতীয় দিন শুরু করা ভারত ১১৯ রান যোগ করে পরের ৫ উইকেট হারায়। স্বাগতিকদের ৪৪৫ রানে গুটিয়ে 'বাজবল' প্রদর্শন করেন সফরকারীরা। বেন ডাকেটের সেঞ্চুরিতে উল্টো ভারতকে চাপে রেখেছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

 

বেন ডাকেটের ব্যাটের সামনে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা বল ফেলারই জায়গা খুঁজে পাচ্ছেন না। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি উৎসবে মাতেন ইংল্যান্ডের ওপেনার। ১৩১ ওভার ব্যাট করা ভারত দল যেখানে ৪৬টি চার মেরেছে, সেখানে ৩৫ ওভার ব্যাট করে ইংল্যান্ডের চার ব্যাটার মেরেছেন ২৮টি, যার ২১টি এসেছে ডাকেটের ব্যাট থেকে।

জ্যাক ক্রুলি (১৫) ও অলি পোপ (৩৯) দেখেশুনে খেললেও অপর প্রান্তে ব্যাট চালিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন ডাকেট।

তার ১১৮ বলে অপরাজিত ১৩৩ রানের সৌজন্যে ৩৫ ওভারে ২ উইকেটে ২০৭ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। ক্রুলিকে ফিরিয়ে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।