NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইসরায়েলের হামলায় লেবাননে শিশুসহ নিহত ৯


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

ইসরায়েলের হামলায় লেবাননে শিশুসহ নিহত ৯

লেবাননে ইসরায়েলের হামলায় ৯ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু। স্থানীয় সময় গতকাল বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলা চালানো হয় বলে ওই অঞ্চলের এক হাসপাতালের পরিচালক এবং লেবাননের তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আল-সাওয়ানা গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি এবং অন্য তিনটি নিরাপত্তা সূত্রের মতে, নাবাতিহের একটি ভবনে হামলায় আরো দুই শিশু, তিনজন নারী ও একজন পুরুষ নিহত হন। ওয়াজনি রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি হামলার পর চিকিৎসার জন্য আরো সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। গোষ্ঠী এবং নিরাপত্তা সূত্রে জানা গেছে, আলাদা হামলায় চার হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছেন।

 

অবশ্য হিজবুল্লাহ বুধবার কোনো অভিযানের ঘোষণা দেয়নি। এর কার্যনির্বাহী পরিষদের প্রধান বলেছেন, বুধবার লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়া হবে। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাস ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন আরো প্রায় ৬৭ হাজার ফিলিস্তিনি।