NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

তামিম-সাইফউদ্দিনের কাছে ধরাশায়ী ঢাকা


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০০ পিএম

তামিম-সাইফউদ্দিনের কাছে ধরাশায়ী ঢাকা

ব্যাটিং-স্বর্গ উইকেটে টস জিতে ব্যাট করার কথা দুবার ভাবেননি ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুতে আহমেদ শেহজাদ ও তামিম দুজনই বেশ ভুগেছেন। যত সময় গেছে জড়তা কাটিয়ে তামিম খেলেছেন ৭১ রানের ইনিংস। এবারের বিপিএলে এটি তাঁর প্রথম ফিফটি।

বরিশাল অধিনায়ক ৪৫ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। তাঁর হাঁকানো চারটি ছয়ের প্রথমটিতে বিপিএলে ছক্কার ‘সেঞ্চুরি’ করেছেন তামিম। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই রেকর্ডে তিনিই প্রথম। সব মিলিয়ে অবশ্য দ্বিতীয়।
প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ক্রিস গেইল।

 

সে যা-ই হোক, সৌম্য সরকার (২৮), মাহমুদ উল্লাহ রিয়াদ (১৩), শোয়েব মালিক (১০*) সেট হয়েও ইনিংস বড় করতে না পারায় বরিশালের ইনিংস থেমে যাচ্ছিল ১৬০-এর আশপাশে। কিন্তু শেষ ওভারে সমীকরণ ঘুরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। শরিফুল ইসলাম দেন ২৩ রান।

যার ২২ রানই সাইফউদ্দিনের ব্যাট থেকে।

 

বিশাল দুই ছক্কার সঙ্গে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি শরিফুলকে দুটি চার মেরেছেন সাইফউদ্দিন। তাতে বরিশালের স্কোর ১৮৬ রানে থামলেও, চট্টগ্রামের উইকেটে এই রান অনতিক্রম্য ছিল না। প্রমাণ হিসেবে অ্যালেক্স রসের ইনিংসটা তো আছেই। কিন্তু টুর্নামেন্ট জুড়েই দল হিসেবে ছন্নছাড়া ঢাকাকে একা কক্ষপথে নিতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটার।

 

পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারায় ঢাকা। রান মাত্র ৪১। ব্যাটিংয়ে শেষের ঝড়ের পর বোলিংয়ে ঢাকার মেরুদণ্ড ভেঙে দেন সাইফউদ্দিন। ৪ উইকেটের দুটি তাঁর। ফেরান প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম রসিংটন ও সাইফ হাসানকে। এ ছাড়া মোহাম্মদ নাঈম শেখ আউট হন কেশভ মহারাজের বলে। খালেদ আহমেদের শিকার শন উইলিয়ামস।

এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা। এক প্রান্তে রসের ৮৯ রানের ইনিংসটা বৃথা গেছে। ৪৯ বলে ৭ ছক্কা ও ৫ চারে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ৮ উইকেটে ১৫৯ রানে থামে ঢাকার ইনিংস। 

২৭ রানের এই জয়ের ফলে সেরা চারের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকল বরিশাল। আগেই ছিটকে যাওয়া ঢাকা এ নিয়ে ১০ ম্যাচের শেষ ৯টিতেই হারল। বিপিএলের এক মৌসুমে এর চেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড নেই আর কোনো দলের। আগেরটিতে নাম ছিল সিলেট সানরাইজার্সের। ২০২২ সালে দলটি আট ম্যাচ হেরেছিল।