NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

দাপুটে জয়ে এগিয়ে গেল ম্যান সিটি


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:২৫ পিএম

দাপুটে জয়ে এগিয়ে গেল ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আধিপত্য দেখিয়ে জিতেছে ম্যানচেস্টার সিটি। ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। সিটির হয়ে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, বের্নারদো সিলভা ও ফিল ফোডেন। স্বাগতিক কোপেনহেগেনের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাটসন।

 

কোপেনহেগেনের মাঠে দশম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের বাড়ানো পাস বক্সে পেয়ে অনায়াসে জালে পাঠান কেভিন ডি ব্রুইন। এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পেপ গার্দিওলার দল। মধমাঠ দখলে নিয়ে আক্রমণে চাপ বাড়ায় ইংলিশ ক্লাবটি।

 

কিন্তু ৩৪ মিনিটে গোলরক্ষক এদেরসন ময়েসের ভুলে গোল হজম করে সিটি। কোপেনহেগেনকে সমতায় ফেরান ম্যাটসন। এদেরসনের ভুল পাস বক্সের সামনে পেয়ে যান এলইউনিসি। তার শট ব্লক হলে সেই বল পেয়ে দৌড়ে এসে গতির শটে জাল খুঁজে নেন ম্যাটসন।

প্রথমার্ধেই অবশ্য আবারো লিড পায় ম্যানচেস্টার সিটি। ৪৫ মিনিটে ডি ব্রুইনের পাসে গোল করেন বের্নারদো সিলভা।

 

দ্বিতীয়ার্ধে বলের দখল ছিল সিটির ফুটবলারদের পায়েই। কিন্তু ভালোই প্রতিরোধ গড়ে তুলে স্বাগতিকরা। আর্লিং হালান্ডদের সেভাবে সুযোগ দিচ্ছিল না কোপেনহেগেনের রক্ষণভাগ।

তবে যোগ করা দ্বিতীয় মিনিটে ফিল ফোডেনকে আর আটকাতে পারেনি। ইংলিশ এই ফরোয়ার্ড বল জালে পাঠালে বড় জয় নিয়ে ফেরা নিশ্চিত হয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। আগামী ৬ই মার্চ ইতিহাদে হবে ফিরতি লেগ।