NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে সহযো‌গিতার আশ্বাস


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০০ এএম

>
সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে সহযো‌গিতার আশ্বাস

আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পে‌তে বাংলাদেশ‌কে সহ‌যো‌গিতার আশ্বাস দি‌য়ে‌ছেন সংস্থা‌টির মহাস‌চিব দাতো লিম জক হোয়ে।

সোমবার (১৮ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাকার্তায় আসিয়ান সচিবালয়ে সংস্থা‌টির মহাস‌চি‌বের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন। এ সময় এমন আশ্বাস মে‌লে সংস্থা প্রধা‌নের কাছ থে‌কে।

ড. মো‌মেন আসিয়ানের মহাস‌চিব‌কে বাংলাদেশের গৃহীত বিভিন্ন সেক্টরাল উদ্যোগ সম্পর্কে জানান। তি‌নি আসিয়ানের আসন্ন বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। 

বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রীর অনু‌রো‌ধের প‌রি‌প্রেক্ষি‌তে আসিয়ানের মহাস‌চিব‌ সংস্থা‌টির স‌ঙ্গে আরও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান। তি‌নি মো‌মেন‌কে জানান, সংস্থা‌টির সদস্য রাষ্ট্রগু‌লো থে‌কে যেন বাংলা‌দেশ সহ‌যো‌গিতা পায়, সে বিষয়‌টি তি‌নি সমন্বয় কর‌বেন।

ড. মো‌মেন বাংলাদেশ-আসিয়ান অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক একটি সংক্ষিপ্ত বিবরণ মহাস‌চিব‌কে দেওয়ার পাশাপা‌শি দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের মধ্যে আরও সম্প্রসারিত অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী সাম‌য়িকভা‌বে বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া রো‌হিঙ্গা শরণার্থী‌দের প্রত্যাবাসনে অযৌক্তিক বিলম্বের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানান। তিনি আর কোনো বিলম্ব ছাড়াই প্রত্যাবাসন শুরু‌তে আসিয়ানের সক্রিয় সমর্থন চান।

ড. মো‌মেন আসিয়ান মহাসচিবকে বাংলা‌দেশ সফ‌রের আমন্ত্রণ জানান।

দুই‌ দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ছোট এক‌টি প্রতি‌নি‌ধি দল নি‌য়ে রোববার (১৮ জুলাই) ই‌ন্দো‌নে‌শিয়ার রাজধানীর জাকার্তায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। প্রতি‌নি‌ধি দ‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের স‌চিব (পূর্ব) মাশ‌ফি বিন‌তে শামস র‌য়ে‌ছেন।