NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফের ক্ষমতায় এলে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে : মোদি


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৬ এএম

ফের ক্ষমতায় এলে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ নির্বাচনের আগে সংসদে তাঁর শেষ ভাষণে ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তৃতীয় মেয়াদে ফের ক্ষমতায় এলে, ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে বলেও আশা প্রকাশ করেছেন।

এ ছাড়া বিজেপি আস্থা প্রকাশ করেছে, নরেন্দ্র মোদির সরকার একটি বিশাল ম্যান্ডেট নিয়ে টানা তৃতীয় মেয়াদে ফিরে আসবে।

এর আগে গত সপ্তাহে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদি তাঁর উন্নয়ন এজেন্ডাকে বিরোধীদের নাশকতার সংস্কৃতির বিপরীত বলে অভিহিত করেন।

 

ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশ্ব ভারত দ্বারা প্রভাবিত। জি২০ শীর্ষ সম্মেলন এটির একটি প্রমাণ। আমাদের তৃতীয় মেয়াদে...ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে এবং এটি মোদির গ্যারান্টি।’

কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘যখন আমরা বলি, আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব, তখন বিরোধীরা বলে, এটি এমনিই ঘটবে, বড় কিছু নয়।

আমি যুবকদের জানাতে চাই এটি কিভাবে হয় এবং এতে সরকারের ভূমিকা কী।’

 

নরেন্দ্র মোদি আরো বলেন, “২০১৪ সালের ফেব্রুয়ারিতে যখন অন্তর্বর্তীকালীন বাজেট হয়, তখন (কংগ্রেসের) অর্থমন্ত্রী যা বলেছিলেন আমি উদ্ধৃতি দিচ্ছি, ‘আমি এখন সামনের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতের জন্য একটি রূপরেখা দিতে চাই...আমি আশ্চর্য হচ্ছি যে কতগুলো...আকার ও শক্তির দিক থেকে ভারতের অর্থনীতি ১১তম বৃহত্তম অর্থনীতি। দোকানে ভালো জিনিস আছে। একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, আগামী তিন দশকে ভারতের নামমাত্র জিডিপি দেশটিকে যুক্তরাষ্ট্র এবং চীনের পর তৃতীয় স্থানে নিয়ে যাবে।

’ ২০১৪ সালে তারা বলেছিল, ২০৪৪ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এটাই ছিল তাদের দৃষ্টিভঙ্গি।”

 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় মেয়াদে ভারতকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতি ‘বিরোধীদের খুশি করা, যেহেতু তারা ১১তম স্থানে খুশি ছিলেন’।