NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:৫০ পিএম

৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রটি। মুক্তিকে সামনে রেখে চলছে সিনেমাটির প্রচারণা। আজ প্রকাশ্যে এসেছে সিনেমার অফিশিয়াল পোস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, “পেয়ারার নাকে লাগে কিসের সুবাস? আগামী ৯ ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’।

অভিনয়ে জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল। স্বপরিবারে চলে আসবেন আপনার পাশের সিনেমা হলে।”

 

চলচ্চিত্রটি নির্মাণের প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে বলে জানান সিনেমার নির্মাতা আতিক। কালের কণ্ঠের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে।

কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে।’

 

তিনি জানান, ২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়।

বাকি থাকে পোস্ট-প্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরো তিন বছর।

 

সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ প্রমুখ।

উল্লেখ্য, সিনেমাটি দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’।

যেই বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল।

 

জানা যায়, সিনেমাটি আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল প্রযোজনা করেছেন। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফরম চরকি।