NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই চালাব: তুন মিয়াত নাইং


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই চালাব: তুন মিয়াত নাইং

মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী আরাকান আর্মি। সাবেক আরাকান (বর্তমান রাখাইন) রাজ্যের স্বাধীনতা ঘোষণা করা তাদের লক্ষ্য ছিল না, এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই। এ সপ্তাহে বিবিসি বার্মিজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন আরাকান আর্মির সর্বাধিনায়ক জেনারেল তুন মিয়াত নাইং।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে তিনি ওই সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, আরাকান আর্মির লক্ষ্য পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া।

 

জেনারেল তুন মিয়াত নাইং বলেন, মুক্তির জন্য মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াই করার এখনই শ্রেষ্ঠ সময়। আরাকান আর্মি তাদের পরিকল্পনা অনুযায়ী লড়াই অব্যাহত রাখবে। সাক্ষাৎকারে জেনারেল তুন মিয়াত নাইং তাঁদের এযাবৎ লড়াইয়ের পুরো অর্জন প্রকাশ করেননি।

 

তাঁদের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের স্বপ্ন ক্রমেই বাস্তবে রূপ নিচ্ছে এবং তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছাচ্ছেন। আরাকান আর্মির প্রধান বলেন, মিয়ানমারের জনগণ এখন সংকল্পবদ্ধ ও অতীতের চেয়ে বেশি সংঘটিত। তারা বলছে, তাদের বাড়িঘর, গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ধ্বংস করা হচ্ছে।

তাই জান্তার কাছ থেকে মুক্তির জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই।

 

আরাকানের স্বাধীনতা প্রসঙ্গে জেনারেল তুন মিয়াত নাইং বলেন, অতীতে তাঁরা কখনো বলেননি যে স্বাধীনতা ঘোষণা করবেন। আরাকানের স্বাধীনতা ঘোষণার পরিকল্পনা এখনো তাঁদের নেই। তাঁরা দেখতে পাচ্ছেন, জান্তা ক্ষমতায় থাকলে এবং রাজনৈতিক অচলাবস্থা চললে তাঁদের স্বপ্ন পূরণ হবে না।

চলমান লড়াই প্রসঙ্গে আরাকান আর্মির প্রধান বলেন, ‘এমন কিছু বিষয় আছে যা আমরা এখনো প্রকাশ করিনি।

তবে সামরিকভাবে আমরা পুরো রাখাইন অঞ্চল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’