NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

প্যারিস অলিম্পিক গেমসে সিএমজি'র প্রচার-প্রচারণা উচ্চ মানের হবে;থমাস বাখ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

প্যারিস অলিম্পিক গেমসে সিএমজি'র প্রচার-প্রচারণা উচ্চ মানের হবে;থমাস বাখ

 


গত ৩১ ডিসেম্বর বুধবার দক্ষিণ কোরিয়ার গাংনেউয়াংয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ বলেন, চীনের শীতকালীন ক্রীড়া উন্নয়নের বিষয়ে তাঁর অনেক আত্মবিশ্বাস রয়েছে। এ ছাড়া প্যারিস অলিম্পিক গেমসে সিএমজির প্রচার-প্রচারণা উচ্চ মানের হবে বলে তিনি মন্তব্য করেন।

এবারের গাংওন ২০২৪ শীতকালীন যুব অলিম্পিক গেমসে চীনা খেলোয়াড়দের অর্জনে তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত, চীনা টিম ১৮টি স্বর্ণপদক পেয়েছে। এতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের দারুণ ভূমিকা প্রতিফলিত হয়েছে। 

তিনি বলেন, চীনের হারবিনে আগামী বছর এশিয়ান শীতকালীন গেমস আয়োজন করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতকালীন ক্রীড়া খাতে হারবিনের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিভিন্ন গেমস আয়োজন চীনের শীতকালীন ক্রীড়া উন্নয়নকে এগিয়ে নেবে। চীন ইতোমধ্যে অনেক বড় সাফল্য পেয়েছে, ‘বরফ ও তুষার ক্রীড়ায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের’ লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হয়েছে।

চীনের শীতকালীন ক্রীড়ার উন্নয়ন ও জিডিপি-তে তার অবদান অনেক আশাব্যঞ্জক। এ বছরের গ্রীষ্মকালে প্যারিস অলিম্পিক গেমস আয়োজন করা হবে। তখন সিএমজি প্রায় দুই হাজারের বেশি লোকের গণমাধ্যম দল পাঠাবে। এ সম্পর্কে থমাস বাখ বলেন, ‘আগে সিএমজি উচ্চমানের মানদণ্ড প্রতিষ্ঠা করেছিল। আমরা বিশ্বাস করি, এবারের প্যারিস অলিম্পিক গেমসেওসিএমজি সেই মান ধরে রাখবে।’
সূত্র:  চায়না মিডিয়া গ্রুপ।