NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে বেলজিয়াম


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে বেলজিয়াম

গাজায় বেলজিয়ামের উন্নয়ন সংস্থায় বোমা হামলার নিন্দা জানাতে শুক্রবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রাসেলস। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ব্রাসেলস জানিয়েছে, উত্তর গাজায় বেলজিয়ামের উন্নয়ন সংস্থা এনাবেলের কার্যালয় ধ্বংস করা হয়েছে। একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, এটি বুধবার করা হয়েছে।

তবে বোমা বিস্ফোরণের সময় ভবনটিতে কোনো কর্মী ছিলেন না।

 

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব এবং উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ক্যারোলিন গেনেজ ব্রাসেলসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইদিত রোজেনজওয়েগ-আবুর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রণালয় বলেছে, ‘মন্ত্রীরা কার্যালয়ে বোমা হামলা ও ধ্বংসের তীব্র নিন্দা করেছেন। বেসামরিক অবকাঠামো ধ্বংস একেবারে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

 

প্রতিবেদন থেকে জানা যায়, লাহবিব বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করেছিলেন। একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছবিতে থাকা টাইমস্ট্যাম্প ইঙ্গিত করছে, ছবিটি গত ২৮ জানুয়ারি তোলা হয়েছিল। দ্বিতীয় ছবিতে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপ দেখানো হয়েছে, কিন্তু সেটি কখন তোলা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার দুই সপ্তাহ আগে এজেন্সির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে।

তারা বলেছে, ‘আমরা খুব আশা করি, অনেক শিশুসহ এই লোকেরা দ্রুত ও অক্ষত অবস্থায় গাজা ত্যাগ করতে সক্ষম হবেন।’

 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে এক নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলা চালালে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী, সেই হামলার ফলে প্রায় এক হাজার ১৬০ জন নিহিত হয়েছিল, যাদের অধিকাংশই বেসামরিক। অন্যদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সেই সময় থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ২৭ হাজার ১৩১ জন নিহত হয়েছে।

এদিকে বেলজিয়াম গাজায় মানবিক সহায়তার অনুমতি দিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এএফপি বলেছে, তারা তাদের ইইউ অংশীদারদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও সদস্য রাষ্ট্রগুলোর অর্থায়নকৃত প্রকল্পগুলোর ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও উত্থাপন করবে।

 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) অনুমান করেছে, নভেম্বরের শেষের দিকে ৩৭ হাজার ৩৭৯টি ভবন ইসরায়েলের সামরিক আক্রমণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যা গাজা উপত্যকার মোট কাঠামোর ১৮ শতাংশের সমতুল্য। ফিলিস্তিনি জনগণকে সহায়তার ওপর দৃষ্টি নিবদ্ধকারী সংস্থাটির অর্থনীতিবিদ রামি আলাজেহ গত মাসে বলেছিলেন, ‘নতুন তথ্য বলছে, গাজার ৫০ শতাংশ কাঠামো (ক্ষতিগ্রস্ত বা) ধ্বংস হয়ে গেছে।’