NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

গাজায় ইসরায়েলের হামলা থেকে আঞ্চলিক সংঘাতের শঙ্কা


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

গাজায় ইসরায়েলের হামলা থেকে আঞ্চলিক সংঘাতের শঙ্কা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি।

যুক্তরাষ্ট্র সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল-হামাস সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাঁদের ভূমিকা নিয়ে মার্কিন গণমাধ্যম এনপিআরের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এই যুদ্ধ থামানোর জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের নারী, শিশুসহ সেই জীবনগুলো রক্ষা করতে হবে যারা বিমান হামলা, ট্যাংকের গোলা, বোমাবর্ষণসহ সব কিছুর কারণে তাড়া খেয়ে পালাচ্ছে, মরছে।

’ ইসরায়েল-হামাস চুক্তি কখন সম্পন্ন হবে সে বিষয়ে নিশ্চিত নন জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘সব কিছুই দুই পক্ষের ওপর নির্ভর করছে।’

 

এদিকে প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাস নেতা ইসমাইল হানিয়া মিসরের রাজধানী কায়রো যাবেন বলে ধারণা করা হচ্ছে। প্যারিসে মধ্যস্ততাকারীদের আলোচনার পর ইসরায়েলের সঙ্গে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। হামাসের একটি সূত্র একথা জানায়।

 

অন্যদিকে গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে মানবিক বিপর্যয় আরো তীব্র হয়ে উঠছে। ইসরায়েলের চার মাস ধরে অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গতকাল স্থানীয় সময় দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। এই যুদ্ধে ৬৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।