NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সোমবার ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৪:৪৫ এএম

>
সোমবার ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান

তিন দিনের সফরে আগামীকাল সোমবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

রোববার (১৭ জুলাই) ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।  

বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রেখে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে সোমবার (১৮ জুলাই) থেকে বুধবার (২০ জুলাই) বাংলাদেশ সফর করবেন।

সফরের শুরুতে ঢাকায় এসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পান্ডে। জেনারেল পান্ডে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরেও শ্রদ্ধা নিবেদন করবেন। ওই দিন তিনি বাংলাদেশের নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় দিন ভারতীয় সেনাপ্রধান মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া সফরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, যা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মিরপুরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের সেনাপ্রধানের এ সফরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে এবং অনেক কৌশলগত বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার জন্য প্রভাবক হিসেবে কাজ করবে।