NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না’


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:১৬ এএম

‘এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে। মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে সেখানে। ভিডিওটি দেখে অনেকে মাহির গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন। বিষয়টি নজর এড়ায়নি মাহিরও।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিকারীদের কড়া জবাবও দিয়েছেন।

মাহি লেখেন, ‘মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না।

এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে।
মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তার পরও মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।

 

নিজের চেয়ে কাজের সমালোচনা করলে তিনি বেশি খুশি হন উল্লেখ করে তিনি লেখেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরো শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হায় রে প্রেম’ ও ‘যে জীবন তোমার আমার’সহ বেশ কয়েকটি নাটক।