NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বলিউড বনাম দক্ষিণী সিনেমা, বিতর্ক নিয়ে মুখ খুললেন অমিতাভ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:১৮ এএম

বলিউড বনাম দক্ষিণী সিনেমা, বিতর্ক নিয়ে মুখ খুললেন অমিতাভ

বিগত কয়েক বছর দক্ষিণী ছবির একটি বড় বিপ্লব দেখা গেছে। কয়েক বছরের বিচারে বলা যায়- দক্ষিণী ছবির গল্প, ব্যবসাসহ দর্শকপ্রিয়তাও ছিলো হিন্দি ছবির চেয়ে বেশি। গেলো কয়েক বছরে অস্কারের মত বড় পুরস্কারও অর্জন করেছে দক্ষিণী সিনেমা। হিন্দি বনাম দক্ষিণী ছবির বিতর্ক নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত প্রকাশ্যে এসেছে।

এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য পরিষ্কার করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

 

গত শনিবার পুণের একটি বিশ্ববিদ্যালয় আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অমিতাভ। উৎসবে তার সঙ্গেই উপস্থিত ছিলেন স্ত্রী জয়া বচ্চন। সেখানেই সিনেমা জগত নিয়ে একাধিক কথা বলেন তিনি।

 

বলিউডের তুলনায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যে এখন বেশি ভাল ছবি তৈরি হচ্ছে, তা সম্পূর্ণ রূপে মানতে নারাজ অমিতাভ। তার যুক্তি, ‘আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে খুব ভাল ছবি তৈরি হচ্ছে। কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, হিন্দি ছবির গল্পকেই ওরা নতুন মোড়কে হাজির করছেন।’

কথাপ্রসঙ্গেই অভিনেতা জানান, ‘তাঁর সুপারহিট ‘দিওয়ার’, ‘শোলে’ বা ‘শক্তি’ ছবি বহু দক্ষিণী ছবি তৈরির নেপথ্যে অনুপ্রেরণার কাজ করেছে।

বর্তমানে মালায়লাম এবং তামিল ইন্ডাস্ট্রিতে মৌলিক ছবির যে গুণগত মান সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু তার মানে কোনও নির্দিষ্ট একটি অঞ্চলের দিকে আঙুল তুলে ওরা ভাল করছে আর আমরা পারছি না, সেটা বলা ঠিক নয়।’