NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যে কারণে জাভির পদত্যাগপত্র গ্রহণ করেছে বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

যে কারণে জাভির পদত্যাগপত্র গ্রহণ করেছে বার্সেলোনা

চলতি মৌসুম শেষেই বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন জাভি এর্নান্দেস। গতকাল ভিয়া রিয়ালের বিপক্ষে ম্যাচের পরেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন জাভি। তাঁর সিদ্ধান্তের সম্মান জানিয়ে, ক্লাব কর্তৃপক্ষ তা গ্রহণও করেছে বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে। কারণ মৌসুমের শেষ দিন পর্যন্ত লড়াইয়ের প্রতিজ্ঞা করেছেন জাভি।

 

গত মৌসুমে লা লিগা ও সুপার কাপ জেতা বার্সেলোনা মৌসুমের শুরু থেকেই এবার নেই চেনা ছন্দে। সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর কোপা দেলরের শেষ আট থেকেই বিদায় নিয়েছে। লিগেও নেই সুবিধাজনক অবস্থানে। ভিয়া রিয়ালের কাছে হারের পর ২১ ম্যাচ শেষে শীর্ষে থাকা জিরোনার চেয়ে পিছিয়ে আছে ১১ পয়েন্টে।

তাতে সমর্থক ও গণমাধ্যম থেকে চাপ ক্রমেই বেড়ে চলছিল।

 

জাভির ইচ্ছাকে প্রাধান্য দিতেই হয়েছে বলে জানিয়েছেন লাপোর্তে, ‘জাভি বলেছে, মৌসুম শেষে সে কোচের পদ ছেড়ে দেবে। এই মৌসুম সে শেষ করতে চায়। এটা একটা প্রক্রিয়া এবং আমার মেনে নিতে হয়েছে, কেননা প্রস্তাবটা জাভিই দিয়েছে।

বার্সেলোনা সমর্থকদের কাছে সে একজন কিংবদন্তি এবং সে এমন একজন যে বার্সাকে ভালোবাসে।’

 

লাপোর্তে আরো বলেছেন, মৌসুমের শেষ পর্যন্ত শতভাগ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন জাভি। 

লা লিগা জেতা কঠিন হলেও চ্যাম্পিয়নস লিগের জন্য সর্বোচ্চ নিংড়ে দেওয়ার কথা বলছেন লাপোর্তে, ‘লা লিগা কঠিন হচ্ছে; কিন্তু এমন না যে এখনই হেরে গেছি। যত সম্ভব ওপরের দিকে থেকে শেষ করার লক্ষ্য আমাদের। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করতে চাই।