NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

অবৈধ পথে লন্ডন পাড়ি, শাহরুখের এই ছবি দেখতে উৎসাহী ব্রিটেন সরকার


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

অবৈধ পথে লন্ডন পাড়ি, শাহরুখের এই ছবি দেখতে উৎসাহী ব্রিটেন সরকার

নিজেদের ভবিষ্যৎ ভালো করার জন্য বিদেশ যেতে চান, কিন্তু ইংরেজিতে দুর্বল হওয়ায় লন্ডন যাওয়ার ভিসা  পান না। এমতাবস্থায় প্রেমিকা এবং বন্ধুদের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান পাঁচজন। বিদেশ পাড়ি এবং অভিবাসন ঘিরেই নির্মিত হয়েছে শাহরুখ খান ও তাপসী পান্নু অভিনীত ‘ডানকি’ সিনেমা। সোজা পথে ভিসা নিয়ে লন্ডন যেতে পারছেন না তাঁরা।

তাই তাঁরা ঠিক করেন ডানকি পথে অর্থাৎ অবৈধ পথে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে লন্ডন পৌঁছবেন তাঁরা।

 

এমনই এক বিষয়কে বড় পর্দায় ফুটিয়ে তোলেন পরিচালক রাজ কুমার হিরানি। হাস্যরসের মোড়কে অনেক কঠিন বিষয়কে তুলে ধরেন এই পরিচালক। সিনেমাটি মুক্তির পর বিশ্বজুড়েই আলোচনা তৈরি করেছে।

এবার এই ছবি দেখতে আগ্রহী ব্রিটিশ সরকার।

 

গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। ভারতের দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। নিজ দেশ থেকেই প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করেছে।

এ ছাড়া রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছে এই ছবি। শুধু ভারতের রাষ্ট্রপতি ভবনে নয়, এই ছবি দেখানো হয়েছে আমেরিকা, হাঙ্গেরিসহ বিভিন্ন দেশের দূতাবাসে। এবার খোদ ব্রিটিশ সরকার এই ছবি দেখার ইচ্ছা প্রকাশ করেছে।

 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ছবিটি বর্তমান সময়ে অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরছে, যা ভীষণভাবে সময়োপযোগী বলেই মত ব্রিটিশ সরকারের। সে কারণেই তারাও দেখতে চাইছে শাহরুখের  ‘ডানকি’।

 

রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।