NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আমাকে ‘রোমান্সের রানি’ বলায় খুব অবাক হয়েছি : ম্রুণাল ঠাকুর


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৭ এএম

আমাকে ‘রোমান্সের রানি’ বলায় খুব অবাক হয়েছি : ম্রুণাল ঠাকুর

‘সীতা রামম’—এরপর আরেক তেলুগু সিনেমা ‘হাই নান্না’তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সব মিলিয়ে গত বছরটা ভালো-মন্দে কাটিয়েছেন ম্রুণাল। এ বছর তাঁর বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে। তবে নতুন বছর নতুন উদ্যমে শুরু করতে চান এই নায়িকা।

হিন্দি রোমান্টিক সিনেমায় অভিনয় করতে চান অভিনেত্রী। তবে তেমন গল্প পাচ্ছেন না বলে কিছুটা মন খারাপ এই অভিনেত্রীর।

 

ভারতীয় গণমাধ্যম পিংকভিলার সঙ্গে একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ম্রুণাল। এই অভিনেত্রী মনে করেন, হিন্দিতে রোমান্স করতে না পারার কারণ তিনি হয়তো যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছেন না।

 

cvgbhcfg

সাক্ষাৎকারে যখন ম্রুণালকে প্রশ্ন করা হয়, কবে হিন্দিতে রোমান্টিক ছবিতে তিনি অভিনয় করবেন? জবাবে অভিনেত্রী বলেছেন, ‘আমি জানি না, আমি এখনো প্রেমের গল্প পাওয়ার মতো জনপ্রিয় নই। আমি কি ভুল বলছি? প্রেমের গল্প পেতে হলে আমাকে জনপ্রিয় হতে হবে না? আমার কাছে অনেক সিনেমার অফার আছে, তবে অবশ্যই রোমান্টিক সিনেমা নয়। আমি সেগুলোও করতে চাই।’ 

gbffghh

তিনি আরো জানিয়েছেন, ‘আমি জানি না, এখন প্রযোজকদের কাছে নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত।

আমি চাই এটা স্বাভাবিকভাবেই হোক, আমি তাঁদের কাছে এখন বলা বন্ধ করেছি।’  

 

ghcnj

অভিনেত্রী আরো দাবি করেছেন, রোমান্স ফিরিয়ে আনার জন্য অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আমরা সবাই রোমান্টিক সিনেমা দেখে বড় হয়েছি এবং হঠাৎ এমন ঘরানার কোনো সিনেমা ছিল না। সবাই মুখে বলে তারা রোমান্স পছন্দ করে না, কিন্তু সবাই গোপনে দেখে। আমি খুশি হাই নান্না এবং সীতা রামম এভাবে তৈরি করা হয়েছে।

আমি ম্যাজিক চালিয়ে যেতে চাই, আশা করি অন্য ভাষার সিনেমাতেও। যখন আমাকে রোমান্সের রানি বলা হয় তখন অবাক হয়েছিলাম, কারণ শাহরুখ খান রোমান্সের রাজা।’  

 

vgnhg

২০২৩ সালে একাধিক প্রজেক্টে কাজ করেছেন ম্রুণাল। এ বছরই বিজয় দেবেরাকোন্ডা এবং পরিচালক পরশুরাম পেটলার সঙ্গে ‘ফ্যামিলি স্টারে’ অভিনয় করবেন তিনি। এ ছাড়াও সামনে তাঁকে ‘পূজা মেরি জান’ সিনেমায়ও দেখা যাবে।