NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইংলিশদের ‘বাজবল’ শেখাল ভারত


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ১০:৫৬ পিএম

ইংলিশদের ‘বাজবল’ শেখাল ভারত

ভারতে ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট কতটা কার্যকরী হয়, এই আলোচনা সামনে রেখেই শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের প্রথম দিন শেষে অন্তত বলাই যায়, ভারতীয় স্পিনারদের সামনে ইংলিশ ব্যাটাররা নিজেদের স্বাভাবিক ভয়ডরহীন খেলাটা খেলতে পারেননি।

উল্টো ইংলিশদের বাজবল খেলা শিখিয়েছে ভারত। আগে ব্যাট করে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৬ রানে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে ভারত। তরুণ বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল ৭০ বলে ৭৬ রান করে অপরাজিত আছেন। তাঁর ইনিংসে রয়েছে ৯ চার ও ৩ ছক্কা।

 

রোহিত শর্মার সঙ্গে জয়সওয়ালের ওপেনিং জুটি থেকে ভারত তোলে ৮০ রান।

রোহিতকে ২৪ রান ফিরিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। তিনে নামা শুভমান গিল ১৪ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করবেন।

 

দুই ইংলিশ ওপেনারের শুরুটাও দারুণ ছিল। বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি ৫৫ রানের ওপেনিং জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন।

এরপর দ্রুত আরো ২ উইকেট হারায় ইংল্যান্ড। মাঝে জো রুট ও জনি বেয়ারেস্টো ভারতীয় বোলারদের হতাশা বাড়ালেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। বেয়ারেস্টো ৩৭ রানে আক্ষর প্যাটেলের বলে আউট হন। এই উইকেটের পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এক প্রান্তে বেন স্টোকস ছাড়া কোনো ইংলিশ ব্যাটারের ইনিংসকে ডানা মেলতে দেয়নি ভারত।

 

স্টোকসের নিঃসঙ্গ লড়াই থামান জসপ্রিত বুমরাহ। ৮৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭০ রানের ইনিংসে দলকে অন্তত লড়াইয়ের কিছু পুঁজি এনে দেন ইংলিশ অধিনায়ক। তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্যাটেল ইংল্যান্ডের ৮ উইকেট ভাগাভাগি করেছেন। বাকি ২ উইকেট নিয়েছেন বুমরাহ।