NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬ শ্রমিক নিহত


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৮ পিএম

কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬ শ্রমিক নিহত

কানাডার সুদূর উত্তরে একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই দুর্ঘটনাটি ঘটে। শ্রমিকদের বহনকারী ওই ছোট যাত্রীবাহী বিমান মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন।

তবে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যায়।

 

জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি চার্টার্ড ফ্লাইট ছিল, যেটাতে করে শ্রমিকদের খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি উড্ডয়নের পর রানওয়ে থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়।

অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

 এ পরিস্থিতিতে ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত বন্ধ রেখেছে। দুর্ঘটনার তদন্ত করা হবে বলে জানা গেছে।