NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

হ্যাটট্রিক হারে বিদায় ভারতের


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

হ্যাটট্রিক হারে বিদায় ভারতের

টানা তিনে তিন ভারতের। জয়ের না, হারের। এশিয়া কাপ ফুটবলের তিন ম্যাচের সব কটি হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছেন সুনীল ছেত্রীরা। প্রথম দুই ম্যাচ হারের পরও নক আউটে ওঠার ক্ষীণ যে সম্ভাবনা ছিল আজ সিরিয়া কাছে হারের তেতো স্বাদ পাওয়ায় ওই সম্ভাবনাও একেবারে বিলীন হয়ে যায় ভারতের।

 

 

নক আউটে ওঠার সপ্ন বাঁচিয়ে রাখতে সিরিয়ার বিপক্ষে জিততেই হতো ভারতকে। অমন গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণাত্মক কৌশলে দল সাজাননি কোচ ইগর স্তিমাচ। তাঁর রণকৌশল ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। কিন্তু স্তিমাচের এই প্রতিআক্রমণমূলক ফুটবল কৌশলও কোনো ফল বয়ে আনতে পারেনি ভারতের জন্য।

সিরিয়ার কাছে গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা ১-০ গোলে হেরেছে ভারত।

 

খেলার ৭৬ মিনিটে উমর খরিবিনের করা একমাত্র গোলটি গুরুত্বপূর্ণ জয় এনে দেয় সিরিয়াকে। এ জয় শেষ ষোলোর টিকিট এনে দিয়েছে সিরিয়কে। নিজেদের ইতিহাসে এশিয়া কাপে এটাই হবে যুদ্ধবিধ্বস্ত দেশটির সেরা সাফল্য।

গ্রুপ ‘বি’-তে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে শেষ করেছে সিরিয়া। কিন্তু তৃতীয় সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে তাদের জায়গা করে নেওয়াটা কার্যত নিশ্চিত হয়ে যায়। ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা হয়েছে অস্ট্রেলিয়া। আর ৫ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ উজবেকিস্তান।

 

তিন ম্যাচের তিনটিতেই হেরে একেবারে খালি হাতে ফিরল ভারত।

নিজেদের তিন ম্যাচে এমনকি একবারও তারা প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি। বিপরীতে গোল হজম করেছে ছয়টি।