NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইউক্রেন সফরে গিয়ে আরো সমর্থনের প্রতিশ্রুতি পোলিশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ১০:৪৩ এএম

ইউক্রেন সফরে গিয়ে আরো সমর্থনের প্রতিশ্রুতি পোলিশ প্রধানমন্ত্রীর

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক সোমবার ইউক্রেনের সংঘাতকে ‘ভালো ও মন্দ’র মধ্যে যুদ্ধ বলে অভিহিত করেছেন। ক্ষমতায় ফেরার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তাঁর প্রথম সফরে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এদিন তিনি ইউক্রেনের জন্য আরো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি সংবাদ সম্মেলনে টুস্ক বলেছেন, ইউক্রেনের সঙ্গে পোল্যান্ড তার আর্থিক ও সামরিক সহযোগিতা আরো গভীর করতে প্রস্তুত।

এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, ওয়ারশ তার প্রতিবেশীকে সাহায্য করতে সামর্থ্য অনুযায়ী ‘সব কিছু’ করবে।

 

পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এ লড়াইয়ে পোলিশ জাতি এবং পোলিশ রাষ্ট্রের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে।’

অন্যদিকে জেলেনস্কি টুস্ককে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি কিয়েভ এবং ওয়ারশর মধ্যে ‘ঐক্য’ ইউক্রেনের পশ্চিমা মিত্রদের বিভক্ত করার রুশ প্রচেষ্টার বিরুদ্ধে ‘একটি শক্তিশালী ঢাল’।

ইউক্রেনের রাজধানীতে বিমান হামলার সাইরেন বাজার পর জেলেনস্কি টুস্ককে বলেন, ‘এই ঐক্য, সমগ্র ইউরোপের এই ঐক্য, এটি হারানো যাবে না।