NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

এক ঝাঁক তারকা নিয়ে সিনেমা বানাবেন বানসালি


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ১০:২৭ পিএম

এক ঝাঁক তারকা নিয়ে সিনেমা বানাবেন বানসালি

বলিউডের অন্যতম গুণী পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এই পরিচালকের ঝুলিতে রয়েছে একের পর এক হিট চলচ্চিত্র। দীর্ঘ ক্যারিয়ারে বহু প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে বানিয়েছেন এমন সব চলচ্চিত্র যা সময়ের সঙ্গে সঙ্গে পেয়েছে ক্লাসিক তকমা। প্রেম, বিরহ, ঐতিহাসিক প্রেক্ষাপটে দুর্দান্ত সব চলচ্চিত্র উপহার দিয়েছেন সঞ্জয়।

এবার বড় ধরনের এক প্রজেক্ট হাতে নিতে চলেছেন সঞ্জয়। শোনা যাচ্ছে, গোটা ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রির তারকাদের নিয়েই তৈরি করতে চলেছেন এক মেগা চলচ্চিত্র। 

 

সঞ্জয়ের সর্বশেষ চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’ও বেশ ব্যবসাসফল ছিল। সিনেমাটি জাতীয় পুরস্কারসহ একাধিক পুরস্কার ঘরে তুলেছে।

২০২৪ সালেও বড় চমক দিতে চলেছেন পরিচালক। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, নিজের আসন্ন সিনেমায় অনুরাগীদের জন্য বিশাল সারপ্রাইজ রাখতে চলেছেন বানসালি। বিশাল তারকাবহর নিয়ে নির্মান করতে চলেছেন প্যান ইন্ডিয়ান এক চলচ্চিত্র। 

 

আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বানসালির নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর, আলিয়া ভাটসহ একাধিক তারকা।

থাকছেন দক্ষিণেরও জনপ্রিয় সব তারকা। সিনেমাটিতে আল্লু অর্জুনকেও কাস্ট করা হবে বলে শোনা যাচ্ছে। এতে দেখা যাবে একাধিক প্যান ইন্ডিয়ান অভিনেতাকে। অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাটি, মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের নিয়ে এই সিনেমা নির্মাণ করবেন তিনি। আরো শোনা যাচ্ছে, কলকাতা থেকেও থাকতে পারেন বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী।
 

 

তবে মাল্টিস্টারার সিনেমার গুঞ্জন জোরেশোরে শোনা গেলেও সঞ্জয় এই বিষয়ে এখনো কিছু জানাননি। নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে আপাতত চুপ রয়েছেন নির্মাতা।

1
বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্দি’

তবে এর আগেই একঝাঁক তারকা নিয়ে ওটিটিতে হাজির হচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। এক ফ্রেমে নিয়ে এসেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সনজিদা শেখকে। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন এইসব তারকাদের নিয়েই। সেই ওয়েব সিরিজের নাম ‘হীরামান্দি।’ ২০২৪ সালে প্রকাশিত হবে এটি। এরপরই  মাল্টিস্টারার সিনেমা দিয়ে নতুন করে ভক্তদের চমকে দিতে যাচ্ছেন বানসালি তা বলাই যায়। ভক্তরাও রয়েছেন তাঁর ঘোষণার অপেক্ষায়।