NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর অভিনন্দন


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরো সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ঢাকায় চীন দূতাবাস আজ মঙ্গলবার এ তথ্য জানায়। 

অভিনন্দন বার্তায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লিখেছেন, দুই প্রতিবেশী চীন ও বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে দুই দেশ সবসময় পরস্পরকে সম্মান ও ন্যায়সঙ্গত আচরণ করেছে।

দুই দেশই এই সম্পর্ক থেকে সুবিধা পেয়েছে ও লাভবান হয়েছে। চীন ও বাংলাদেশ পরস্পরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করেছে।

 

ওয়াং ই বলেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিকে নতুন উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।