NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কলকাতার মেট্রোতেও মোশাররফের ‘হুব্বা’


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ১০:৫৩ এএম

কলকাতার মেট্রোতেও মোশাররফের ‘হুব্বা’

আগামী ১৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসুর নতুন ছবি ‘হুব্বা’। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। মুক্তির আগে তাই কলকাতাসহ বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে মোশাররফ করিম অভিনীত এই ছবির পোস্টার। বিভিন্ন দেয়াল, গাড়ি, ট্রাম সবখানেই দেখা যাচ্ছে হুব্বার পোস্টার।

 

তবে গতকাল দেখা গেল এক ভিন্ন চিত্র। কলকাতার মেট্রো রেলও সেজেছে হুব্বার পোস্টার ও ব্যানারে। এরই মধ্যে হুব্বার পোস্টারসহ এ রকম একটি মেট্রো রেলের ভিডিও দেখা গেছে। পুরো রলে হুব্বার পোস্টার।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই হুব্বার পোস্টার। ট্রেন থামতেই মেট্রোতে উঠছেন যাত্রীরা।

 

1

বলে রাখা ভালো, বাংলাদেশের মতো কলকাতায়ও রয়েছে মোশাররফ করিমের অসংখ্য ভক্ত।

তাদের কেউ এ রকম একটি ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়েছেন। তার পর থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

কিছুদিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর থেকেই সবাই যেন লুফে নিয়েছেন ট্রেলারটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়েছে মোশাররফ করিম ভক্তদের উচ্ছ্বাস।

বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর হলো, ছবিটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা।

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।

এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়াও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।