NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

পিএসজির প্রতি সম্মান দেখায়নি মেসি- বলছেন খেলাইফি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

পিএসজির প্রতি সম্মান দেখায়নি মেসি- বলছেন খেলাইফি

পিএসজির প্রতি সম্মান দেখায়নি লিওনেল মেসি-এমনটাই বলছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসির ক্লাব ছাড়া নিয়েও কথা বলেছেন খেলাইফি। 

গত মৌসুমে পিএসজির পাট চুকিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা। দুই মৌসুমে ৭৫ ম্যাচে গোল করেছিলেন ৬৭টি।

 
মেসিকে নিয়েও অবশ্য চ্যাম্পিয়নস লিগে সাফল্য পায়নি পিএসজি। শেষ দিকে পিএসজির সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছিল মেসির। ক্লাব ছাড়ার পর পিএসজিকে নিয়ে অসন্তুষ্টির কথাও জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা।

 

সেসব নিয়েই খেলাইফি বলেছেন, 'আমরা তখনই কথা বলি, যখন এখানে (পিএসজি) থাকে।

 
যখন ক্লাব ছেড়ে যায় তখন বলি না। তাঁর (মেসি) প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ক্লাব ছাড়ার পর ক্লাব নিয়ে বাজে কথা বলা ঠিক নয়। এতে সম্মান দেখানো হয় না। সে বাজে মানুষ নয়, কিন্তু এ ধরনের কাজ আমি পছন্দ করি না।
 
এটা শুধু তার ক্ষেত্রে নয়, সবার জন্যই।' 

 

পিএসজি ছেড়ে মায়ামিতে বেশ ভালো সময় কাটাচ্ছেন মেসি। লিগ কাপের শিরোপা জিতিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে এনে দিয়েছেন ক্লাবের ইতিহাসের প্রথম ট্রফি। ছুটি কাটিয়ে আবারও মায়ামির ক্যাম্পে ফিরেছেন মেসি।