NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২৫


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২৫

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে বাহিয়া রাজ্যে পর্যটক বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। রাজ্যের দমকলকর্মীদের বরাত দিয়ে সোমবার এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে একটি দুর্ঘটনার পর সামরিক অগ্নিনির্বাপককর্মীরা ছুটে গিয়েছিলেন। এতে ২৫ জন নিহত হয়েছে।

 

 

এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে এ দুর্ঘটনায় পাঁচজন আহতও হয়েছে। তারা ট্রাকের দুমড়েমুচড়ে যাওয়া ছবিও প্রকাশ করেছে।

এএফপি বলেছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

 

 

দুর্ঘটনার কাছাকাছি একটি শহর জ্যাকোবিনার মেয়রের কার্যালয় সোমবার তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি ‘সম্মিলিত শোকসভা’র আয়োজন করছে।