NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
Logo
logo

বিকেল পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২৭ শতাংশ, সবচেয়ে বেশি খুলনায় : ইসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

বিকেল পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২৭ শতাংশ, সবচেয়ে বেশি খুলনায় : ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ রবিবার বেলা সাড়ে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে  তিনি এ তথ্য জানান।

জাহাংগীর আলম বলেন, বিকেল ৩টা পর্যন্ত সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটটি বিভাগে মোট ভোট পড়েছে গড়ে ২৭ ভাগ। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫, চট্টগ্রামে ২৬, সিলেটে ২২, বরিশালে ৩১, খুলনায় ৩২, রাজশাহীতে ২৬, ময়মনসিংহে ২৯ এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ ভোট পড়েছে।

 

 

ইসি সচিব আরো জানান, সারা দেশে মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। সকাল থেকে ছিল তিনটি, পরে আরো চারটি কেন্দ্রে নিয়ে মোট সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে এবং জাল ভোট বা জাল ভোট প্রদানে সহায়তা করার কারণে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি বা দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আছেন এবং যাঁরা জালভোট দিতে গেছেন তাঁরাও আছেন। নতুনভাবে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে নরসিংদীর দুটি এবং কক্সবাজারের দুটি কেন্দ্রে।

 

 

বিভিন্ন কেন্দ্রে সংঘাত-সংঘর্ষের প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘সারা দেশে অন্তত ৩৫টি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। ছোটখাটোভাবে ৩০ থেকে ৩৫ জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আমাদের পুলিশ অফিসারের গাড়িতে ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

 
এ ছাড়া দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন গত রাতে আরেকজন আজকে মারা গেছেন।’