NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিজয়ের আসন্ন সিনেমার পোস্টার প্রকাশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বিজয়ের আসন্ন সিনেমার পোস্টার প্রকাশ

থালাপতি বিজয়ের আসন্ন সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। বছরের শেষ দিনে প্রিয় তারকার পরবর্তী সিনেমার নাম ঘোষণায় বিজয় ভক্তদের নববর্ষ উদযাপন দ্বিগুণ হয়ে যায়। সিনেমাটির নাম, ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম।’ ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে।

 
আর ফার্স্ট লুক প্রকাশের একদিন পরেই নির্মাতারা সিনেমাটির একটি নতুন পোস্টার শেয়ার করেছেন।

 

বিজয় নতুন পোস্টারটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। পোস্টারে অ্যাকশন লুকে দেখা যাচ্ছে বিজয়কে। এতে বিজয়কে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলেই অনুমান করা যাচ্ছে।

 
পোস্টারটি প্রকাশের পর থেকেই বিজয় ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন নিজেদের অনুভূতি। সিনেমার নাম উল্লেখ করে কেউ বলছেন, “বিজয় সত্যিই ‘গ্রেটেস্ট অফ অল টাইম’, সেরার সেরা।” কেউ কেউ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাঁর আসন্ন সিনেমার জন্য শুভকামনাও জানাচ্ছেন।
 
 

 

1

ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ নির্মাণের ঘোষণা হয়েছিল আগেই। বেশ অনেকটা সময় ধরেই সিনেমাটির জন্য অপেক্ষা করছিলেন বিজয় ভক্তরা। ৩১ ডিসেম্বর সিনেমাটির প্রযোজক অর্চনা কালপাথি এক্সে (পূর্বে টুইটার) সিনেমাটির ফার্স্ট লুক শেয়ার করেন। ফার্স্ট লুকের পাশাপাশি সিনেমার শিরোনামও প্রকাশ করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।

 

 

বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগারাজ পরিচালিত ‘লিও’তে। লিও এ বছর দক্ষিণের সর্বাধিক আয় করা চলচ্চিত্র। বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি আয় করে নিয়েছে এটি। বিজয়ের সঙ্গে লিও’তে আরো অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত,  অর্জুন সারজা, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন।