NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বছর শেষে টিকটকে সেরা হলেন তারা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ এএম

বছর শেষে টিকটকে সেরা হলেন তারা

চলতি বছরে দেশের জনপ্রিয় ও আলোচিত টিকটক ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফরম টিকটক। অভ্যন্তরীণ গবেষণা ও ট্রেন্ড বিশ্লেষণ করে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকের জনপ্রিয় ও আলোচিত ভিডিওগুলো দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। যেখানে বিনোদন, জীবনযাপন, শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতির কনটেন্ট রয়েছে। যা সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে।

 

 

এ বছরের টিকটক ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় রয়েছেন অভিনেত্রী সাফা কবির, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মীম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ। ‘ফর ইউ’ ফিড-এ তাঁদের ভিডিওগুলো আলোচিত ছিল। যেখানে সাফা কবির তার অনন্য রমজান প্রস্তুতি শেয়ার করেছেন। মেহজাবীন চৌধুরী তার ফলোয়ারদের সঙ্গে তার ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য এবং ফ্যাশন তুলে ধরেছেন, বিদ্যা সিনহা সাহা মীম তার দুর্গাপূজা উৎসবের লুক শেয়ার করেছেন, অনির্বাণ কায়সার বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন।

 
এ ছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মনোমুগ্ধকর লুক শেয়ার করেছেন হৃদি শেখ।

 

এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত বলেন, ‘২০২৩ সালে বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে আমরা আমাদের প্ল্যাটফরমে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণ দেখে রোমাঞ্চিত।’

পূজা বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে টিকটক এমন একটি প্ল্যাটফরমে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ ঘটছে, যা কেবল স্থানীয়ভাবেই নয়, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।