NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিয়ের প্রসঙ্গে যা বললেন মিমি চক্রবর্তী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১৯ এএম

বিয়ের প্রসঙ্গে যা বললেন মিমি চক্রবর্তী

একসময়ের শীর্ষ অভিনেত্রী ছিলেন পর্দায়। বর্তমানে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত মিমি চক্রবর্তী। তবে অভিনয় ছাড়েননি। সদ্যই ‘রক্তবীজ’-এ দুর্দান্ত অভিনয় করে আলোচনায় ছিলেন।

 
আসছে নতুন বছর। আর নতুন বছরে ওটিটিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। আসছে তাঁর অভিনীত সিরিজ ‘যাহা বলিব সত‌্য বলিব’। তবে অভিনয় আর রাজনীতি নিয়ে থাকলেও, প্রেম বা সম্পর্কের বিষয়ে নাম ওঠে না মিমির।
 
এমনকী বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবু বিয়ের নাম নেই তাঁর! সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, প্রেম-বিয়ের জন্য সময় নেই তাঁর। নিজেকে বিরক্তিকর বলেও দাবি করেন মিমি।

 

সংবাদ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিয়ের প্রশ্ন করতেই মিমি বলেন, ‘কি বলবো, আমি সত্যিই বিরক্তিকর। বিয়ে করার আগে ছেলে পেতে হবে।

 
তার জন‌্য ডেট করতে হবে। দেখা করতে হবে, চারটে জায়গায় যেতে হবে। আমি কিছুই করি না। কাজ করি, বাড়ি ফিরি, বই পড়ি, ফোন স্ক্রল করি, তিন ছেলেপুলে (পোষ‌্য) নিয়ে ব্যস্ত হয়ে যাই।’

 

1

নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি ডিসিপ্লিনড লাইফে বিশ্বাস করি।

 
থ্রু আউট দ‌্য ইয়ার। ওই বছর শেষে বা নতুন বছরের জন্য শুধু নয়। বাবার থেকে শৃঙ্খলাপরায়ণ হতে শিখেছি। সৎ, ভালো মানুষ হতে চেয়েছি সবসময়। আর সমাজকে কিছু ফিরিয়ে দিতে চাই, মানুষকে সাহায‌্য করতে চাই।’

 

রাজনীতিতে জড়িয়ে অভিনয় জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘না, না। সময় ম‌্যানেজ করা যায় চাইলে। আই অ‌্যাম ইন আ পজিশন টু চুজ। যখন একটা কাজ করি, ওটাই করি। তার সঙ্গে আরও পাঁচটা কাজ করি না। আর আমাদের রাজনীতিটা অ‌্যাকচুয়ালি রাজনীতির লোকের মতো করতে হয় না। আমাদের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে, কাজটা প্রায়োরিটি দেওয়া এবং মানুষের কাজ করা। আমার অফিস থেকে যেন কেউ ঘুরে না যায় পরিষেবা না পেয়ে, সেটা দেখা আমার দায়িত্ব। তাই স্ট‌্যান্ড বাই থাকে সবসময়।’

মিমিকে সর্বশেষ দেখা দেখে রক্তবীজ চলচ্চিত্রে। সিনেমাটি পুজায় মুক্তি পায় এবং বেশ ব্যবসাসফল হয়। এতে আরো অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি ও আবির চ্যাটার্জি।