NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

বিমানের চাকায় ঝুলে আকাশপথে ফ্রান্সে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

বিমানের চাকায় ঝুলে আকাশপথে ফ্রান্সে

প্যারিস বিমানবন্দরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। এক বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ারে এক ব্যক্তিকে দেখে চক্ষু চড়কগাছ হয়ে যান নিরাপত্তারক্ষীরা। অসুস্থ সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি আলজেরিয়ার ওরান থেকে প্যারিসের উদ্দেশ্যে বিমানে উঠেছিলেন। কিন্তু বিমানের যাত্রা শুরুর পর তিনি বিমানের চাকায় লুকিয়ে পড়েন।

 

হ্যাঁ, ঠিকই শুনেছেন বিমানের চাকায় লুকিয়ে আলজেরিয়া থেকে ফ্রান্সে খোলা আকাশে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ জীবিত অবস্থায় সফর করেছেন সেই ব্যক্তি।

অন্তত হিমাঙ্কের নিচে ৫০ ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেন সাপোর্ট ছাড়াই সফর করার পর ২২-২৩ বছরের সেই যুবক হাইপোথারমিয়াতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলেও এখনও বেঁচে আছেন। প্যারিসের সেই বিমানের টেকনিক্যাল পরীক্ষার সময় দেখা যায় এক যুবক ল্যান্ডিং গিয়ারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তার কাছে কোনরকম কোন কাগজপত্রই ছিল না। অসুস্থ অবস্থায় প্যারিস বিমানবন্দরের সামনে এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

বাণিজ্যিক বিমান মাটি থেকে প্রায় ৩০থেকে ৪০হাজার ফুট উপরে চলে। ভূপৃষ্ঠ থেকে এত উপরে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এমন অবস্থায় ঠান্ডার পাশাপাশি অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনাই স্বাভাবিক।

 
 

কিন্তু এরপরেও চমকপ্রদকভাবে সেই যুবক প্লেনের ল্যান্ডিং গিয়ারে নিজেকে কোনো রকমে আটকে জীবিত অবস্থায় প্যারিসে নামেন। নিজের দেশে কাজ না পেয়ে প্যারিসে নিজের প্রতিভা দেখাতেই আসতে চেয়েছিল সেই যুবক। কিন্তু অর্থ বা কোন রকম চেনাশোনা না থাকায় তা সম্ভব হচ্ছিল না এরপরই সে ঠিক করে বিমানে লুকিয়ে সে প্যারিসে আসবে।

 

মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, ১৯৪৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাণিজ্যিক বিমানের চাকায় লুকিয়ে মোট ১৩২ জন ব্যক্তি সফর করার চেষ্টা করেছিলেন কিন্তু সেগুলোর বেশির ভাগই ব্যর্থ হয়।

এত উঁচুতে হাওয়ার গতিবেগ সামলে, অসহ্য ঠান্ডা সহ্য করে, অক্সিজেনের অভাব মিটিয়ে সফর করা কার্যত অসম্ভব। কিন্তু সেটাই আলজেরিয়ার সেই যুবক করে দেখালো। খুব সম্ভবত নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে যাত্রীদের মাল বহনের সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে পড়ে।

চলতি বছর এপ্রিলে অ্যামস্টারডামের নাইজেরিয়ার এক ব্যক্তির দেহ বিমানের চাকা থেকে। আফ্রিকার সেই ব্যক্তি বিমানে ল্যান্ডিং গিয়ারের চড়ে টরন্টোয় এই সফর করার চেষ্টা করছিলেন।

২০১৯ সালে লন্ডনে কেনিয়া এয়ারওয়েজ এক বিমানের চাকা থেকে এক ব্যক্তির দেহ এসে পড়ে। হিথরো বিমানবন্দরে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছিল। নাইজেরিয়া থেকে সেখানকার কয়েকজন ব্যক্তির জাহাজের চাকায় লুকিয়ে ব্রাজিলে পালিয়ে আসার ঘটনাও সবাইকে চমকে দিয়েছিল।