NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ঋষভের সঙ্গে জালিয়াতি করা ক্রিকেটার গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

ঋষভের সঙ্গে জালিয়াতি করা ক্রিকেটার গ্রেপ্তার

অবশেষে আটক হয়েছেন মৃণাঙ্ক সিং। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্তের সঙ্গে জালিয়াতি, বিভিন্ন বিলাসবহুল হোটেলে থেকে সেখানকার বিল না দেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঘড়ি কেনার নামে ঋষভের সঙ্গে প্রতরণা করেন মৃণাঙ্ক।

 
তিনি ঋষভকে বলেছিলেন, তিনি দামি ঘড়ি ও গয়না বেচাকেনা করেন। তাঁকে বিশ্বাস করে ঋষভ নিজের একটি ঘড়ি বিক্রি করে দেন। ঋষভকে ঘড়ির মূল্য বাবদ ১.৬ কোটি রুপির চেক দিয়েছিলেন তিনি। তবে সেই অ্যাকাউন্টে টাকা না থাকায় প্রতারণার শিকার হন ঋষভ।
 

 

দিল্লি পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সী এই তরুণ নিজেকে আইপিএল খেলা সাবেক ক্রিকেটার দাবি করে বিলাসবহুল জীবন যাপন করতেন। নামিদামি হোটেলে থেকে মডেলদের সঙ্গে পার্টি করতেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম শেয়ার করে অন্যদের আকৃষ্ট করতেন। বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণও ছিল নিয়মিত। সেভাবেই দিল্লি থেকে হংকংয়ের বিমান ধরার সময় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি রবিকান্ত কুমার বলেছেন, ‘২০২২ সালে তাজ প্যালেস হোটেলে গিয়ে মৃণাঙ্ক বলেছিল ও একজন নামি ক্রিকেটার এবং আইপিএল খেলেছে। সেখানে এক সপ্তাহ থেকেছিল এবং ৫.৬ লক্ষ রুপি বিল হয়েছিল। হোটেল ছাড়ার সময় জানিয়েছিল, ওর স্পন্সর আমেরিকার একটি সংস্থা, তারা বিল মিটিয়ে দেবে। নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ডের তথ্যও দিয়েছিল সে। কিন্তু পুরোটাই ভুয়া।

 

 

দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মৃণাঙ্ক। এরপর রাজস্থানের একটি কলেজ থেকে এমবিএ করেন। হরিয়ানার হয়ে ২০২১ সালে রঞ্জি ট্রফি খেলেছেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন বলে দাবি করেন তিনি।