NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলে ব্যবস্থা : র‍্যাব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৬ পিএম

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলে ব্যবস্থা : র‍্যাব

যারা দ্বাদশ সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, যারা নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাব।

 
যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‍্যাব।

 

তিনি বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সম্প্রতি নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী, অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। ১০টির বেশি বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করার কথাও জানান তিনি।