NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

তিন গল্পে তিনজন নির্মাতার এক সিনেমা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

তিন গল্পে তিনজন নির্মাতার এক সিনেমা

এক সিনেমা, তিনটি গল্প,তিনজন নির্মাতা। ‘জীবন জুয়া’ নামে এমনই এক সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। কয়েকটি ঘটনা বা গল্প এক করা হলে সেটাকে সাধারণত অমনিবাস বলা হয়। এই অমনিবাস যারা নির্মাণ করছেন তাঁরা হলেন আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন।

 

 

‘জীবন জুয়া’ এর একটি গল্প ‘খোয়াব’। এই গল্পে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। রূপালি পর্দায় প্রথম দেখা যাবে এ জুটিকে। এতে সিনেমার নায়িকার চরিত্রে দেখা যাবে ববিকে।

 
আদর আজাদ অভিনয় করেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। একজন নায়িকার জীবন সংগ্রাম এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নানান প্রতিবন্ধকতা ছাপিয়ে টিকে থাকার গল্প উঠে আসবে এতে। এটি নির্মাণ করেছেন আবুল খায়ের চাঁদ।

 

সিনেমার দ্বিতীয় গল্পের নাম ‘ফিল্ম কানন’।

 
এটি একজন সিনেমা পাগলের গল্প। যার একমাত্র স্বপ্ন সিনেমার নায়ক হবে। স্বপ্নে বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলুর দিন কাটে এফডিসির গেটে একটি সুযোগের আশায়। এই প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প থেকে তৈরি হয় ‘ফিল্ম কানন’।
 
আশুতোষ সুজন পরিচালিত এই গল্পের মূল চরিত্রে আছেন ফজলুর রাহমান বাবু ও সামিয়া অথৈ।

 

‘জীবন জুয়ার’এর শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’।  এক দম্পতি, ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত এমন গল্পে নির্মিত হয়েছে ‘প্রিয় প্রাক্তন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও সুদীপ বিশ্বাস দীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওসিন।

‘জীবন জুয়ার’ সিনেমায়  তিনটি ভিন্ন জীবনের গল্প বলে। বেঁচে থাকার তাগিদে মানুষ স্বপ্ন দেখে, মাঝে মাঝে এই স্বপ্নই মানুষকে টিকিয়ে রাখে। এই স্বপ্ন পূরণে মানুষকে ধরতে হয় বাজি, বাজি ধরা মানুষের গল্পই ‘জীবন জুয়া’এমনটাই জানিয়েছেন নির্মাতারা।