NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৬ এএম

>
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

দেশের পপ সংগীতের কালজয়ী তারকা ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে ভর্তি। রাজধানীর বারডেম হাসপাতালে তার চিকিৎসা চলছে। জানা গেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে।

খবরটি প্রকাশ্যে এনেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, শুক্রবার (১৫ জুলাই) ভোরে বাসায় হার্ট অ্যাটাক হয় ফেরদৌস ওয়াহিদের। এরপর দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। গায়কের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মানিক।

ফেরদৌস ওয়াহিদের ছেলে দেশের সফলতম সংগীত তারকা হাবিব ওয়াহিদ। বাবার অসুস্থতা নিয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ বাবার চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন।

কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। এর মধ্যে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বলে প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

উল্লেখ্য, বাংলাদেশে পপ ঘরানার গান জনপ্রিয় করার পেছনে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তাদের একজন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি সংগীতের সঙ্গে মিশে আছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘আমি এক পাহারাদার’, ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ প্রভৃতি। এছাড়া তিনি এ প্রজন্মের শিল্পী প্রীতম হাসানের দারুণ জনপ্রিয় ‘খোকা’ গানেও কণ্ঠ দিয়েছেন।