NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রথমদিনের অ্যাডভান্স বুকিংয়ে যত আয় করল ‘ডানকি’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

প্রথমদিনের অ্যাডভান্স বুকিংয়ে যত আয় করল ‘ডানকি’

আগামীকাল ভারতসহ সারা বিশ্বে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। মুক্তির আগের দিন থেকেই যেন ‘ডানকি’ ঝড়ে কাঁপছে ভারত। শাহরুখের ছবির অ্যাডভান্স টিকিট বিক্রির সংখ্যা বেড়েই চলছে। প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ে নজর কাড়ল এই ছবি।

 

 

এখনও পর্যন্ত প্রথমদিনের জন্য ভারতীয় বক্স অফিসে ডানকির অ্যাডভান্স টিকিট বুকিং থেকে আয় হয়েছে ১০.৩৯ কোটি রুপি, যা মোটেই মন্দ নয়। এখনও পর্যন্ত দেশজুড়ে ডানকির মোট ১২,৭২০ টি শো দেখানো হবে বলে ঠিক করা হয়েছে। টিকিট বিক্রি হয়েছে ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি। আর গড়ে যদি টিকিটের মূল্য ২৬৩ রুপি ধরা হয় তাহলেই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত এই ছবিটি বক্স অফিস ঠিক কতটা আয় করেছে।

 

 

ডানকির সব থেকে বেশি বুকিং হয়েছে ভারতের অন্ধ্র প্রদেশে। প্রথমদিনের জন্য এই সিনেমার যত টিকিট বিক্রি হয়েছে তার মধ্যে ১৬.৯৭ লাখ রুপির টিকিট এখানেই বিক্রি হয়েছে। ৩৯টা শোয়ের মধ্যে এখানকার ২৭টি শো দর্শকপূর্ণ হয়ে গেছে বলেই জানা যায়। এরপর আছে আসাম এবং বিহার।

 
সেখানে যথাক্রমে ১৯.৯২ লাখ এবং ১৪.২ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে প্রথমদিনের জন্য। গুজরাট এবং মহারাষ্ট্রেও বিপুল পরিমান টিকিট বিক্রি হয়েছে। মহারাষ্ট্রে ৪.৮৫ কোটির টিকিট বিক্রি হয়েছে। অন্যদিক গুজরাটে ৪০.৫ লাখের টিকিট বিক্রি হয়েছে ডানকির। দক্ষিণেও নজর কেড়েছে সিনেমাটির অ্যাডভান্স বুকিংয়ের সংখ্যা।
 
তামিল নাড়ুতে ৩০.১৮ লাখ এবং তেলেঙ্গানায় ১.১৬ লাখ রুপির অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে।

 

শুধু ভারতেই নয়, বিদেশেও শাহরুখের এই ছবির অ্যাডভান্স বুকিং বেশ ভালো। ফলে দেশ, বিদেশ সবটা মিলিয়ে এখনও পর্যন্ত মুক্তির আগেই প্রথম দিনে ডানকির অ্যাডভান্স বুকিং থেকেই ১৫ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে।

ডাঙ্কি ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ খান এবং রাজকুমার হিরানি। এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ভিকি কৌশল, বোমান ইরানি, তাপসী পান্নু প্রমুখ।