NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০৩ এএম

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

উরাওয়া রেড ডায়মন্ডসের রক্ষণ ভাঙতে বেশ সম লাগল ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধেই প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পেপ গার্দিওলার দল আর দুইবার জালের দেখা পায়। তাতে ৩-০ গোলের জয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংলিশ চ্যাম্পিয়নরা।

 

 

সোমবার প্রথম সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারায় ব্রাজিলের দল ফ্লুমিনেন্সে। আগামী শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে ম্যানচেস্টার সিটি।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানসিটি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিল না।

 
অবশেষে প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের উপহার দেওয়া গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ডান দিক থেকে নুনেসের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার হেইব্রটেন।

 

মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে কাইল ওয়াকারের পাস ধরে বক্সে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন মাতেও কোভাচিচ।

 
আর ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন বের্নারদো সিলভা।