NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
Logo
logo

টিআইবি-সুজন ভুয়া, এরা বিএনপির দোসর : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৫ এএম

টিআইবি-সুজন ভুয়া, এরা বিএনপির দোসর : ওবায়দুল কাদের

দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। কে জিতবে, নৌকা; কে জিতবে, শেখ হাসিনা। সামনে শুভ দিন আসছে, ভালো দিন আসছে। নৌকায় ভোট দিলে দুর্দিন কেটে যাবে।

 

 

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত, সমমনা দল সব ভুয়া। বিএনপি হাঁটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙাদের নিয়ে এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে। তারা আন্দোলন করে এই বছর পারল না।

 
আগামী বছর আন্দোলন শুরু করবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে পাঁচ বছর কেটে যাবে। পরের পাঁচ বছরের শেষে গিয়ে আবার আন্দোলন করবে।

 

তিনি আরো বলেন, বিএনপির এক দফা ভুয়া, ২৮ দফা ভুয়া।

 
যারা বলে ২৭ দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তারা ভুয়া। টিআইবি ভুয়া। সুজন ভুয়া, এরা বিএনপির দোসর। যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দেবে তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী। জনগণ এদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছবে।
 

 

জেলে বিএনপির ২০ হাজার নেতাকর্মী বন্দি আছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়েছে। ২১ হাজার ভুয়া। বিএনপি ভুয়া, তারা মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভুয়া।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগকে শোভাযাত্রা করতে ১৯টি শর্তে অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৭ ডিসেম্বর) শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনাপত্তিপত্র দেয় নির্বাচন কমিশন।