NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

৮৯.৬ শতাংশ ভোট পেয়ে ফের মিসরের প্রেসিডেন্ট হচ্ছেন সিসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ এএম

৮৯.৬ শতাংশ ভোট পেয়ে ফের মিসরের প্রেসিডেন্ট হচ্ছেন সিসি

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসি ৮৯.৬ শতাংশ ভোট পেয়ে ছয় বছরের মেয়াদে আবারও জয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ সোমবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, ৬৬.৮ শতাংশে ভোটার ভোট দিয়েছেন। তিনি এ সংখ্যাকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যায়িত করেছেন।

 
এক দশক ধরে সবচেয়ে জনবহুল আরবদেশ শাসন করা সাবেক সেনাপ্রধান সিসির পক্ষে তিন কোটি ৯০ লাখেরও বেশি লোক তাদের ভোট দিয়েছে।

 

১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত ভোটে প্রেসিডেন্ট সিসি তিনজন প্রার্থীর সঙ্গে লড়াই করেন। রিপাবলিকান পিপলস পার্টির নেতৃত্ব দেওয়া হাজেম ওমর ৪.৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য দুই প্রার্থী ছিলেন বামপন্থী মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং শতাব্দী প্রাচীন কিন্তু অপেক্ষাকৃত প্রান্তিক দল ওয়াফড থেকে আবদেল-সানাদ ইয়ামামা।

 

 

আগামী এপ্রিল থেকে সিসি তৃতীয় মেয়াদে দায়িত্ব শুরু করবেন। দেশটির সংবিধান অনুযায়ী এটি তাঁর চূড়ান্ত মেয়াদ।

মিসরের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট এবং প্রতিবেশী গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধকে ঘিরে উচ্চ উত্তেজনা থাকা সত্ত্বেও সিসির জয় অবাক হওয়ার মতো কিছু নয়। দেশটিতে মুদ্রার পতন এবং বার্ষিক মুদ্রাস্ফীতি ৩৬.৪ শতাংশে চলছে।

 
এমনকি বর্তমান অর্থনৈতিক সংকটের আগেও মিসরের প্রায় ১০ কোটি ৬০ লাখ জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ দারিদ্র্য সীমার নিচে বাস করত।