NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

ভারতের লোকসভায় সাময়িক বরখাস্ত ৩০ এমপি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ এএম

ভারতের লোকসভায় সাময়িক বরখাস্ত ৩০ এমপি

ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন সোমবার ৩০ জনের বেশি বিরোধী সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন স্পিকার ওম বিড়লা। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও এদিন সাসপেন্ড হয়েছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সংসদ সদস্যরা।

 
তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট, পরে ৩টা পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন স্পিকার। তার পরও পরিস্থিতি তপ্ত হওয়ায় ৩০ জনের বেশি সংসদ সদস্যকে সাসপেন্ড করেন স্পিকার। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন।
 
তত দিন এই এমপিরা অধিবেশনে যোগ দিতে পারবেন না।

 

আনন্দবাজার অনুসারে, সাসপেন্ড হওয়া সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক তৃণমূল এমপিও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এ ছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন এমপি—টি আর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান।

 
এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৪৬ জন এমপিকে সাসপেন্ড করা হলো।

 

এদিকে গত বাদল অধিবেশনেও ‘অসংসদীয় শব্দ’ ব্যবহার করায় সাসপেন্ড হয়েছিলেন অধীর। এদিন আবারও সাসপেন্ড হওয়ার পর তিনি বলেন, ‘বিজেপির সংখ্যাধিক্য রয়েছে। তাই দিয়ে সংসদে পেশিশক্তি দেখাচ্ছে। সংসদকে বিজেপি ও আরএসএসের কার্যালয়ে পরিণত করতে চাইছে।