NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রং বদলানো দক্ষিণ আফ্রিকাকে বিবর্ণ করল ভারত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৪ পিএম

রং বদলানো দক্ষিণ আফ্রিকাকে বিবর্ণ করল ভারত

টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর আজ তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে এই ম্যাচে ভারতের কাছে উড়ে গেছে প্রোটিয়ারা। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

আজ ঐতিহ্যের অংশ হিসেবে পিংক ডে ওডিআই খেলতে নামে দক্ষিণ আফ্রিকা।

 
মূলত স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এই ম্যাচে গোলাপি রঙের জার্সি পরেন প্রোটিয়া ক্রিকেটাররা। এমন ম্যাচেই কিনা বিবর্ণ তারা। আর্শদ্বীপ সিং ও আভেশ খানের বোলিং তোপে ২৭.৩ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ওয়ানডেতে এটি তাদের সর্বনিম্ন রান সংগ্রহ।
 
এর আগে ২০১৮ সালে ভারতের বিপক্ষেই ১১৮ রানে করেছিল দলটি।

 

১১৭ রান তাড়ায় জয় পেতে একেবারেই বেগ পেয়ে হয়নি ভারতকে। রুতুরাজ গায়কোয়াড় ৫ রানে আউট হলেও অর্ধশতক তুলে নেন আরেক ওপেনার সাই সুদর্শন। দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আয়ারের সঙ্গে গড়েন ৮৮ রানের জুটি।

 
আইয়ার ৫২ রান করে আউট হলেও ৫৫ রানে অপরাজিত থাকেন সাই। এতে ২০০ বল হাতে রেখে জয় পেয়ে যায় ভারত।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আর্শদ্বীপ ও আভেশের বোলিং তোপে কোনো রকমে ১০০ ছাড়ায় প্রোটিয়াদের স্কোর। ৩৭ রানে ৫ উইকেট নেন আর্শদ্বীপ। ২৭ রানের ৪ শিকার আরেক পেসার আভেশের।

 
অথচ আগের তিন ওয়ানডেতে কোনো উইকেট ছিল না আর্শদ্বীপের। আর পাঁচ ওয়ানডেতে আভেশের অর্জন ছিল ৩ উইকেট।

 

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ ৩৩ রান করেন আন্ডেলে ফেলোকায়ো। ২৮ রান করেন টনি ডি জোরজি। দলের সাত ব্যাটারই পারেননি দুই অঙ্কের স্কোর গড়তে।