NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

গায়েহলুদে কেমন সাজলেন সৌরভ-দর্শনা?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

গায়েহলুদে কেমন সাজলেন সৌরভ-দর্শনা?

আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাস এবং চলচ্চিত্র তারকা দর্শনা বণিক। এরই মধ্যে বিয়ের সব প্রস্তুতি শেষ করে ফেলেছে দুই পরিবার। দুই দিন আগে থেকেই বাড়িতে আত্মীয়-স্বজনরা চলে এসেছেন। বন্ধুদের নিয়ে খাওয়াদাওয়া, হুল্লোড় চলছে।

 
এদিকে বিয়ের আগে আজ সকালে হয়ে গেছে গায়েহলুদ। সকাল থেকেই শুরু হয়েছিল এই আয়োজন। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গায়েহলুদের সকালে সাদা পাঞ্জাবি আর সাদা ধুতিতে দেখা গেছে সৌরভকে। অন্যদিকে অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে হলুদ রঙের শাড়িতেই দেখা গেছে বিয়ের কনেকে।
 
বলা যায়, দর্শনা পরেছেন হলুদ রঙের সিল্ক শাড়ি। 

 


বিয়ের দিন রুপার কাজ করা বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজার কথা নায়িকার। কলকাতার বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসবে তাঁদের বিয়ের আসর। আমন্ত্রণ জানানো হয়েছে অনেক তারকাকেই।

 
জানা যায়, খাবারে থাকবে বাঙালিয়ানা। 
বলে রাখা ভালো, অল্প সময়েই টালিগঞ্জ, বলিউড ও তেলুগু ছবিতে অভিনয় করে নাম করেছেন দর্শনা বণিক। বাংলাদেশে দুটি ছবিতে অভিনয় করেছেন, মডেল হয়েছেন কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে। সিয়াম আহমেদ ও রোশানের সঙ্গে করেছেন ‘অপারেশন সুন্দরবন’, অন্যটি শাকিব খানের সঙ্গে—‘অন্তরাত্মা’। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
 
এ ছাড়া চলচ্চিত্র ও ওয়েব সিরিজে চেনা মুখ সৌরভ দাস। 
সৌরভ ও দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস থেকেই শোনা গিয়েছিল। তবে কেউই খুব একটা আমলে নেননি। তাঁদের বিয়ের খবরটা এসেছিল আচমকাই। প্রেম, বিয়ে নিয়ে বেশি কিছু বলতে চাননি তাঁরা। তবে আইবুড়োভাত, বৃদ্ধি থেকে গায়েহলুদের প্রতিটা মুহূর্তের ছবি পোস্ট করছেন তাঁরা। আর কোনো লুকোছাপা নেই।