NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রেফারিকে ঘুষি মারা তুর্কি ক্লাব সভাপতি গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৬ পিএম

রেফারিকে ঘুষি মারা তুর্কি ক্লাব সভাপতি গ্রেপ্তার

তুর্কি সুপার লিগে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আংকারাগুজু ও জাইকুর রিজেসপোরের ম্যাচ শেষে আংকারাগুজুর চেয়াম্যান ফারুক কোজা মাঠে ঢুকে চড়াও হন রেফারির ওপর। আংকারায় ওই ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তাতে হার এড়িয়ে ১-১ গোলের সমতা নিয়ে ফেরে রিজেসপোর।

 
কিন্তু আংকারাগুজুর সভাপতি, যিনি এ বছর মেয়র নির্বাচন করতেও আগ্রহী সেই ফারুক কোজা এই সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে ঢুকে রেফারির মুখে ঘুষি চালান। রেফারি পড়ে গেলে তাঁর সঙ্গে থাকা লোকজনও তাঁকে মারধর করেন।

 

এ ঘটনার পর তুরস্কের সব পর্যায়ের লিগের খেলাই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর নিন্দা জানিয়েছেন, ‘খেলাধুলা বা সমাজের কোথাও সহিংসতার স্থান নেই।

 
আর ম্যাচ অফিশিয়ালদের ছাড়া ফুটবল হবে না।’ ছাড় পাননি আংকারাগুজুর সভাপতিও। দুজন সঙ্গীসহ এরই মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রেফারি হালিল উমুত মিলার এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 
ফারুক কোজা তাঁকে হত্যার হুমকি দিয়েছেন, এমনটাও অভিযোগ করেছেন তিনি, ‘সে আমার চোখের নিচে আঘাত করে। আমি পড়ে গেলে কয়েকজন মিলে আমার মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় লাথি চালায়। এ সময় ফারুক কোজা আমাকে মেরে ফেলার হুমকিও দেয়।’

 

খোদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান হাসপাতালের বিছানায় থাকা রেফারি মিলারকে ভিডিও কলে সহমর্মিতা জানিয়েছেন। এএফপি