NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

প্রবল ঝড়-বৃষ্টিতে প্লাবিত মক্কা ও আশপাশের রাস্তাঘাট


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৮ এএম

প্রবল ঝড়-বৃষ্টিতে প্লাবিত মক্কা ও আশপাশের রাস্তাঘাট

ঝড় ও ভারি বৃষ্টিপাতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী ও এর আশপাশের এলাকা পানিতে ডুবে গেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) বেশ কয়েকটি এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে। এনসিএমের পূর্বাভাস অনুসারে, আজ মঙ্গলবারও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঝড় এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, সৌদি আরবের আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, দেশটিতে আগামীকাল বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে।

 

 

স্থানীয় সময় রবিবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের খবর পাওয়া যায়। জেদ্দাসহ অন্যান্য শহরেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে পড়েছে। আরব স্টর্মসের বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে এবং গাড়িগুলো সতর্কতার সঙ্গে পানির মধ্যে দিয়েই চলাচল করছে।

 
বন্যার পানি পার্ক করা গাড়ির জানালা পর্যন্ত পৌঁছে গেছে। 

 

এনসিএম দেশের বিভিন্ন অংশে  হলুদ সতর্কতা জারি করে চলমান আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করেছে। ভয়াবহ ঝড়-বৃষ্টি ও প্রবল ঝোড়ো বাতাসের মধ্যেও মক্কায় পবিত্র কাবার আশপাশে নিয়ম মেনে ইবাদত পালন করতে দেখা গেছে মুসলমানদের। আবহাওয়ার বিষয়ে মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে বাসিন্দা এবং দর্শনার্থীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

 
ড্রেন এবং জলাবদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলতে বলেছে।