NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রাফীর সঙ্গে শাকিবের ‘তুফান’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

রাফীর সঙ্গে শাকিবের ‘তুফান’

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় আসছেন অভিনেতা শাকিব খান। সিনেমার নাম ‘তুফান’। আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। সঙ্গে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার।

 

 

sdAV
‘তুফান’ সিনেমায় যুক্ত হলেন শাকিব খান 

বড় পরিসরে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেয় বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা মিলে। চরকি, আলফা আই এবং এসভিএফ সমন্বয়ে নির্মিত হবে সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে রাফী সিনেমাটা নিয়ে বলেন, ‘তুফান অ্যাকশন এবং ড্রামা ঘরানার ছবি। একটি ভালো সিনেমা করার জন্য সবকিছুই ভালো হওয়া দরকার।

 
আপনাদের সুপারস্টারকে নতুন রূপে দেখতে পারবেন।’

 

শাকিব খান বলেন, ‘আমরা সবাই খুব এক্সাইটেড। আমি খুব খুশি এই সিনেমার সঙ্গে থাকতে পেরে। কারণ এটা এমন এক সিনেমা হতে যাচ্ছে যেটা দেশে ও দেশের বাইরে মানুষকে এই সিনেমা নিয়ে আলাদাভাবে গর্বিত করবে।

 
আমাদের সিনেমা কতোদূর এগিয়ে গেছে এটা ভেবেই।’ 

 

শাকিব খান আরও বলেন, ‘আমরা যদি ভারতের সাউথ ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে। একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে। আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কীভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়। গত কোরবানির ঈদে কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে।

 
দেশের বাইরেও আমাদের ছবি সাফল্য পেয়েছে। আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাবো। ওই দিন বেশি দূরে নয়। ’

 

আগামী বছরের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।