NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

দমকলের বাজেট কমিয়ে নগরবাসীকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে নিউইয়র্ক!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৮ পিএম

দমকলের বাজেট কমিয়ে নগরবাসীকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে নিউইয়র্ক!

ডিসেম্বরের ১ তালিরখ থেকে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট 'ফিফথ ফায়ারফাইটার' পদটি অবলুপ্ত ঘোষণা করেছে। আর প্রতিটি শিফট থেকে ৫ম দমকল কর্মীকে বাদ রাখা হচ্ছে। আর নগরীর ১৯৩টি ইঞ্জিন কমিটির কাজ সারা হচ্ছে ২০টি ইঞ্জিন কোম্পানি দিয়ে।

মেয়র এরিক অ্যাডামস বলেছেন, এই বাজেট কর্তনে বাধ্য হয়েছেন মাইগ্র্যান্ট সঙ্কট মোকাবেলার জেরে। তবে এ ঘটনায় সোচ্চার হয়েছে ফায়ারফাইটারস অ্যাসোসিয়েশন।

এ অবস্থায় নগরের বড় বড় অগ্নিকাণ্ডে দমকলকর্মীর ঘাটতি থাকবে, ফলে অগ্নিকাণ্ডে নগরবাসীকে কাঙ্খিত সেবা দেওয়া মুশকিল হবে, বলছিলেন ইউনিফর্মড ফায়ারফাইটারস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট অ্যান্ড্রু আনবোরো।

তিনি জানান, এফডিএনওয়াই'র নিজস্ব জরিপে দেখা গেছে একটি ইঞ্জিন কোম্পানিতে ফিফথ ম্যানের উপস্থিতি আগুনে পানি ছেটানোর কাজ ৫০% সহজ করে দেয়। নগরের পাঁচ বোরোতেই কোম্পানিগুলো এই সিদ্ধান্তের প্রভাব পড়বে।

এর মধ্যে ২০টি ইঞ্জিন কোম্পানিই আশেপাশের ইঞ্জিন কোম্পানিগুলোকে সহায়তা করবে। আর এতে নগরবাসীর পাশাপাশি দমকলকর্মীরা নিজেরাও ঝুঁকিতে পড়বেন।